১০ অদ্ভুত সমাপতনই প্রাণ বাঁচিয়েছিল অনেকের
সেথ ম্যাকফারলেন: ১১ সেপ্টেম্বর সকালে আমেরিকান এয়ারলাইন্সের ১১ নম্বর ফ্লাইটে ওঠার কথা ছিল লেখক ও অভিনেতা সেথ ম্যাকফারলেন। কিন্তু আগের রাতে অতিরিক্ত মদ্যপান করে ফেলেছিলেন তিনি। এতটাই হ্যাংওভার ছিল যে, ঘুম থেকে উঠতেই দেরি হয়। যার জেরে ফ্লাইট ধরতে পারেননি ম্যাকফারলেন। তিনি বিমানবন্দরে পৌঁছনোর মাত্র ১০ মিনিট আগেই ফ্লাইট উড়ে গিয়েছিল। তার ঠিক এক ঘণ্টা পরে সেই ফ্লাইটটি প্রথম টাওয়ারে আঘাত হানে।
মার্ক ওয়ালবার্গ: সেথের মতোই অভিনেতা মার্ক ওয়ালবার্গেরও একই ফ্লাইটে (ফ্লাইট ১১) ওঠার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ক্যানাডার ফ্লাইটে উঠে পড়েন।
জর্জ কিথ: ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মিটিং ছিল ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার জর্জ কিথে। কিন্তু সাধের বিএমডব্লিউ খারাপ হয়ে যাওয়ায় সেটি সারাতে গিয়ে ম্যানহাটনের উদ্দেশে দেরি হয় তাঁর। শেষে যানজটে আটকা পড়ে টুইন টাওয়ার থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখেছিলেন কিথ।