সাপ্লিমেন্টারি তালিকা, নন্দীগ্রামে উপনির্বাচনের আগে সংশয়ে ১১৭৯৭ - 24 Ghanta Bangla News
Home

সাপ্লিমেন্টারি তালিকা, নন্দীগ্রামে উপনির্বাচনের আগে সংশয়ে ১১৭৯৭

Spread the love

ইতিমধ্যে হাইকোর্টে আবেদন জানিয়েছেন বহু ভোটার। কিন্তু উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় চিন্তায় বাদ পড়া ভোটাররা। এই নিয়ে সরব হয়েছে সিপিএম। দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও নন্দীগ্রাম বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা পরিতোষ পট্টনায়ক বলেন, ‘আমরা সর্বদল বৈঠকে ওই ১১ হাজার ৭৯৭ জন ভোটারের বিষয়টি জানতে চেয়েছি নির্বাচন কমিশনের কাছে। কিন্তু সদুত্তর পাইনি।’ জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সমস্ত কাজ হবে। যাঁদের নাম নেই তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।’ আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় তাঁদের নাম ওঠে কি না, অপেক্ষায় বাদ পড়া ভোটররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *