সৌর বিদ্যুতে বাড়ছে আস্থা, প্রধানমন্ত্রী সূর্যঘরে জেলায় আবেদন ৩ হাজার - 24 Ghanta Bangla News
Home

সৌর বিদ্যুতে বাড়ছে আস্থা, প্রধানমন্ত্রী সূর্যঘরে জেলায় আবেদন ৩ হাজার

Spread the love

এই সময়, মেদিনীপুর: বিদ্যুতের খরচ কমাতে বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছেন পশ্চিম মেদিনীপুরের বহু পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জেলায় ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্প নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। জেলা সূত্রের খবর, ইতিমধ্যে প্রায় তিন হাজার পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছে। বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের বিলের বোঝা কমানোই এখন এই প্রকল্পের অন্যতম আকর্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *