শেষ মুহূর্তে ফোন, ও পারে প্রিয়জন, 9/11-এর ২৫ বছর পরেও পরিজনদের কানে বাজে সেই ভয়ঙ্কর শেষ কথাগুলি - 24 Ghanta Bangla News
Home

শেষ মুহূর্তে ফোন, ও পারে প্রিয়জন, 9/11-এর ২৫ বছর পরেও পরিজনদের কানে বাজে সেই ভয়ঙ্কর শেষ কথাগুলি

Spread the love

হ্যানলির পাশাপাশি নর্থ টাওয়ারে আটকে পড়েছিলেন জিম গার্টেনবার্গ। সদ্য নতুন চাকরি পাওয়ার পর সেদিন তিনি শেষবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গিয়েছিলেন পুরোনো অফিস থেকে নিজের জিনিসপত্র নিয়ে যেতে।

কিন্তু হামলার পর ৮৬ তলায় আটকে পড়েন তিনি। সাহায্যের জন্য ৯১১ নম্বরে ও স্ত্রী জিলের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বিফল হন জিম। পরে তিনি ‘The New York Times’-এর এক সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং টেলিভিশনে তাঁর কথা সরাসরি সম্প্রচার করা হয়।

সকাল ৮টা ১৫ মিনিটে বস্টন থেকে লস অ্যাঞ্জেলেস রওনা হয়েছিল United Airlines Flight 175। তাতে যাত্রী ছিলেন পিটার হ্যানসন, তাঁর স্ত্রী সু এবং আড়াই বছরের মেয়ে ক্রিস্টিন।

হামলার ঠিক আগে বিপদের আশঙ্কা টের পেয়ে পিটার তাঁর বাবাকে শেষবারের মতো ফোন করে বলেছিলেন, হয়তো ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এরপরই তাঁর বাবা টেলিভিশনের পর্দায় দেখেছিলেন, ছেলের ফ্লাইট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করেছে।

কেউ সাহায্য চেয়েছেন, আবার কেউ হয়তো বুঝতে পেরেছিলেন যে সময় খুব কম—৯/১১-এর ২৫ বছর পর এই অভিশপ্ত দিনে যেন ফোনকলগুলিই হয়ে উঠেছে ইতিহাসের শেষ মুহূর্তের দলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *