মেজাজে থেকেই শেষ চারে জ়েরেভ
এই সময়: ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন আলেকজ়ান্ডার জ়েরেভ। কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে জে়রেভ হারালেন বোটিক ডি জান্ডস্কুল্পকে ৬–২, ৭–৫, ৬–১। এ বার চারটি গ্র্যান্ড স্লামেই সেমিফাইনালে পৌঁছেছেন জ়েরেভ। তবে খেতাব জেতার জন্য তিনিই ফেভারিট, মানছেন না জ়েরেভ। বলেছেন, ‘এই মুহূর্তে আমি আত্মবিশ্বাসী। কিন্তু টেনিস এমন একটা খেলা, যেখানে আপনি কখনও নিশ্চিত হতে পারবেন না। কারণ এই পর্যায়ে যে কোনও প্রতিদ্বন্দ্বী দারুণ ভাবে ম্যাচে ফিরতে পারেন। আমি নিজের খেলাটা খেলে যেতে চাই।’ এ বার জ়েরেভ খেলবেন খাচানভের বিরুদ্ধে।