Expiry Date আসল নাকি নকল? প্যাকেটের খাবার কেনার আগে দেখুন ৫ বিষয় - 24 Ghanta Bangla News
Home

Expiry Date আসল নাকি নকল? প্যাকেটের খাবার কেনার আগে দেখুন ৫ বিষয়

Spread the love

পণ্যের এক্সপায়ারি ডেট যাচাই করুন এই উপায়ে

 ১) যে কোন পণ্য কেনার আগে মেয়াদোত্তীর্ণের তারিখে পাশাপাশি প্রস্তুতের তারিখও খেয়াল করুন। দুটো সময়ের মধ্যে যদি অস্বাভাবিকতা থাকে, অর্থাৎ অনেক দিনের ফারাক মনে হয়, তা হলে সাবধান থাকুন।

২) যদি তারিখের জায়গায় কোনও রকম দাগ, আঁচড়ানোর দাগ বা কোনও অস্পষ্ট থাকে, তা হলে সতর্ক হয়ে যান।

৩) মেয়াদোত্তীর্ণের তারিখের উপর যদি কোনও স্টিকার লাগানো থাকে, তা হলে ভুলেও সেই পণ্য কিনবেন না। আগে সেই স্টিকার তুলে নিজের চোখের তারিখটা দেখবেন, তারপরে পণ্যটি কিনবেন। স্কিন কেয়ার পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি এমনটা ঘটে।

৪) শুধু প্যাকেজিং ভালো হলেই চলে না, সেখানে প্রয়োজনীয় নথি আছে কি না, তা বেশি জরুরি। তাই কোনও পণ্য কেনার সময়ে দেখে নিন ব্যাচ কোডটি মিলছে কি না 

৫) প্যাকেজিংয়ে লেবেলের কোনও একটি অংশে যদি হঠাৎ ফন্ট, কালির রং এবং অ্যালাইনমেন্ট আলাদা হয়, তা হলে সে দিকেও নজর দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *