Bigg Boss Bangla: ভরতকে সরিয়ে এবার ক্যাপ্টেন সোহিনী! ‘বিগ বস’-এর ঘরে শুরু নতুন সংঘাত | Sohini paul new captain bigg boss rajveer de fight
রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘরে খেলার সমীকরণ যে প্রতি মুহূর্তে বদলায়, তা ফের প্রমাণিত। বিশেষ করে ওয়াইল্ড কার্ড প্রবেশে রাজবীর দে ঘরে ঢোকার পর থেকেই নাটকীয়তার পারদ তুঙ্গে। কখনও শোয়ার খাট নিয়ে হাতাহাতি তো কখনও রান্নাঘরের ডিম-দুধের হিসেব নিয়ে রোজই কুরুক্ষেত্র বাঁধছে ঘরের ভেতর। তবে এবার সেই অশান্তির আগুনে ঘি ঢালল চলতি সপ্তাহের নতুন ক্যাপ্টেন নির্বাচনের প্রক্রিয়া।
বিদায়ী ক্যাপ্টেন ভরত কলের মেয়াদ শেষ হতেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন ‘বিগ বস’। আর সেই পদে সোহিনী পালের নাম আসতেই যেন উল্টে গেল পুরো খেলার মোড়! যেখানে দর্শক মনে করছিলেন, সোহিনী হয়তো বেশিদিন টিকবেন না, সেই ভাবনায় আপাতত টুইস্ট।
সূত্রের খবর, ভরত কলের হাত থেকে ক্ষমতার ব্যাটন সোহিনীর কাছে পৌঁছনো মাত্রই ঘরে শুরু হয় তীব্র হইচই। অধিনায়ক হিসেবে সোহিনীকে কোনওভাবেই মেনে নিতে নারাজ রাজবীর দে ও নন্দিনী। বিশেষ করে রাজবীর সরাসরি হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সোহিনীর নির্দেশ তো দূর, অধিনায়কের কোনও কথাই শুনবেন না!
রাজবীরের এমন অবাধ্য ও বিদ্রোহী মনোভাবের পর স্বভাবতই উত্তপ্ত হয়ে উঠেছে ‘বিগ বস’-এর অন্দরমহল। সোহিনী কীভাবে তাঁর এই নতুন দায়িত্ব সামলান এবং রাজবীর-নন্দিনীদের এই বিদ্রোহ কীভাবে দমন করেন, নাকি ঘরের পরিস্থিতি আরও হাতছাড়া হয়ে যায়—তা দেখতেই এখন চোখ রয়েছে দর্শকদের।