Ban On Child Marriage | বয়স ভাঁড়িয়ে বিয়ে নয়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর মন্দিরে মন্দিরে কড়া নির্দেশিকা #shorts
বাল্যবিবাহ প্রতিরোধে এ বার আরও কঠোর রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসল বিভিন্ন মন্দিরের পরিচালন কমিটি। হুগলির চুঁচুড়ায় শরৎ সরণির কালীমন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিলেন, বয়সের প্রমাণপত্র ছাড়া কোনওভাবেই বিয়ে দেওয়া হবে না। ১৮ বছরের কমে বিয়ে দিলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা, পাশাপাশি জড়িয়ে পড়তে হবে আইনের ফাঁসেও। সচেতনতা বাড়াতে মন্দিরে মন্দিরে টাঙানো হচ্ছে বিশেষ ব্যানার।