সুমিতকে তোলা হল মেদিনীপুর আদালতে
মেদিনীপুর: শালবনির আলোচিত জমি জালিয়াতি ও দুর্নীতির মামলায় সিআইডির হাতে গ্রেফতার হওয়া সুমিত রায়কে শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেদিনীপুর আদালতে পেশ করা হলো। এদিন…
মেদিনীপুর: শালবনির আলোচিত জমি জালিয়াতি ও দুর্নীতির মামলায় সিআইডির হাতে গ্রেফতার হওয়া সুমিত রায়কে শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেদিনীপুর আদালতে পেশ করা হলো। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ আদালতের গেটে পৌঁছয় পুলিশি কনভয়। আদালত চত্বরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই ব্যাপক পুলিশি বন্দোবস্ত ও কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছিল। সাংবাদিকদের ভিড় ও কৌতূহলী জনতার মাঝখান থেকে একেবারে সুদৃঢ় নিরাপত্তার ঘেরাটোপে অভিযুক্তকে সরাসরি কোর্ট কাস্টডি রুমে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই গত বৃহস্পতিবার সিআইডি ও স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যৌথ অভিযানে কলকাতার কালীঘাট এলাকা থেকে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়। জালিয়াতির মাধ্যমে সরকারি জমি বেআইনিভাবে বিক্রয় এবং আর্থিক দুর্নীতির এই অভিযোগে এর আগে একাধিকবার তাঁকে তলব করা হয়েছিল। শুক্রবার তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তদন্তকারী আধিকারিকরা আবেদন জানাচ্ছেন বলে সিআইডি সূত্রে খবর। এই হাই-প্রোফাইল গ্রেফতারিকে কেন্দ্র করে জঙ্গলমহল তথা রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
‘জনতার দরবারে’ নালিশ জানাতেই অ্যাকশন! গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান সহ তিন
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ খারিজ! গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত
Advertisements