শুক্রবার ধসের কবলে সেনসেক্স ও নিফটি৫০
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ভারতের শেয়ার বাজারে নামল ধস। শুক্রবার বাজার খোলার পরে সেনসেক্স কমেছে ৬৭৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ। এর জেরে সেনসেক্স নেমে যায় ৭৪,২২৫ পয়েন্টে। অন্য দিকে ২৩১ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ কমে নিফটি৫০ রয়েছে ২৩,২৪৬ পয়েন্টে। নিফটি আইটি বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স ডাউন রয়েছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিতেও দুর্বলতা রয়েছে।