বিডিও অফিসে সহকর্মীকে মারধরের অভিযোগ, তিরে আধিকারিক
ঘটনায় সুবিচারের দাবিতে বৃহস্পতিবার বিডিও অর্ণাশ্রী চক্রবর্তীর সঙ্গে দেখা করতে আসেন রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সঙ্ঘের পূর্ব বর্ধমান জেলা শাখার প্রতিনিধিরা। তবে বিডিও না-থাকায় তাঁদের কথা হয়নি। সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য উত্তমকুমার দে বলেন, ‘আমরা সাত দিন সময় দিয়েছি। তার পরে সিদ্ধান্ত নেব।’ অভিযুক্ত আধিকারিককে এ দিন অফিসে পাওয়া যায়নি। পাওয়া যায়নি ফোনেও। ঘটনাটি নিয়ে কালনার মহকুমাশাসক বিনায়ক কুমার জানান, বিষয়টি বিডিও দেখবেন।