ব্লাড সেন্টার বন্ধে কেন তাড়া? রাজ্যের নিষেধ স্থগিত কোর্টে - 24 Ghanta Bangla News
Home

ব্লাড সেন্টার বন্ধে কেন তাড়া? রাজ্যের নিষেধ স্থগিত কোর্টে

Spread the love

মামলার নথি অনুযায়ী, ২৫ অগস্ট ব্লাড সেন্টার কর্তৃপক্ষকে শো-কজ় নোটিস দেন ডেপুটি ডিরেক্টর অফ ড্রাগস কন্ট্রোল তথা স্টেট লাইসেন্সিং অথরিটি। শর্ত লঙ্ঘনের অভিযোগে কেন লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে না, তা জানতে চাওয়া হয়। ১৫ দিন বরাদ্দ হয় জবাব দেওয়ার জন্যে। সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই, ১ সেপ্টেম্বর ব্লাড সেন্টারের ‘হোল হিউম্যান ব্লাড’ ও তার বিভিন্ন উপাদান সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, ১ সেপ্টেম্বর পরিদর্শনে একাধিক অনিয়ম ধরা পড়ে। ওই ব্লাড সেন্টার প্রয়োজনীয় অনেক নথি দেখাতে পারেনি বলে রিপোর্টে উল্লেখ করা হয়। তার পরেই কাজকর্ম বন্ধ করে স্বাস্থ্য দপ্তর।

এ দিন শুনানিতে আদালতের প্রশ্ন, পরিদর্শনের আগে নথিপত্র চেয়ে কর্তৃপক্ষ কি কোনও নোটিস দিয়েছিল? আদালতের পর্যবেক্ষণ, একই দিনে পরিদর্শন, পর্যবেক্ষণ ও সুপারিশ নথিভুক্ত করা এবং তার পরেই পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নথি চেয়ে আগাম কোনও নোটিস দেওয়ার প্রমাণ আদালতে পেশ করা হয়নি। আদালতের প্রশ্ন, এটাই কি সরকারের কাজের পদ্ধতি! সরকারি আইনজীবীকে প্রশাসনের দায়িত্বও স্মরণ করান বিচারপতি। তাঁর বক্তব্য, ‘সরকারের দায়িত্ব নিয়েছেন, কিন্তু প্রশাসনে নিয়ন্ত্রণ রাখবেন না—এটা হতে পারে না। সতর্ক হোন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *