ব্রিকস সম্মেলনে হরমুজ় প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী মোদী
নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়। সেই সঙ্গেই হরমুজ় প্রণালীর সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে চলা বিবাদের জেরে ব্যাহত হচ্ছে হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল। সেই কারণে আন্তর্জাতিক এই সমুদ্রপথ সুরক্ষিত রেখে সেখানে অবাধে পণ্যবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করার দিকে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে চলা BRICS সম্মেলনে এই বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, ওই বাণিজ্যপথ সুরক্ষিত না থাকলে বিশ্ববাণিজ্যে প্রভাব পড়ছে। বিশ্ববাণিজ্য যাতে স্বাভাবিক গতিতে এগোতে পারে তা নিশ্চিত করতে হরমুজ় প্রসঙ্গ টেনে এই বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী।