ফের সেতু বিপর্যয় বিহারে, বৈশালীতে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে পড়ে আহত ৭ শ্রমিক - 24 Ghanta Bangla News
Home

ফের সেতু বিপর্যয় বিহারে, বৈশালীতে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে পড়ে আহত ৭ শ্রমিক

Spread the love

তেজস্বী যাদবের তোপ

বৈশালীর দুর্ঘটনাকে হাতিয়ার করে বিহার সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন RJD নেতা তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সমাজমাধ্যমে তিনি এই ঘটনাকে বিহারে ফের একটি সেতু বিপর্যয় হিসেবে তুলে ধরে নির্মাণের মান নিয়ে প্রশ্ন তোলেন।

তেজস্বীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী, নির্মাণের গুণমানের ঘাটতি, নিরাপত্তা অডিটে অনিয়ম এবং নিয়মকানুন না মানার কারণেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। তিনি NDA সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে, সরকার ঘটনার প্রকৃত কারণ সামনে আনার বদলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *