দশ বছরে ১৩৮৫ মৃত্যু জেলে, ক্ষতিপূরণে লাগবে ৪২ কোটি
বিপুল বন্দিমৃত্যুর সঙ্গে জেলখানায় ডাক্তার না–থাকা (৬১টি জেলের জন্যে রেগুলার মেডিক্যাল অফিসারের পদ মোটে ৩০, তার মধ্যে কর্মরত মোটে ২ জন!), কারাকর্মীর বিপুল শূন্যপদের (৪৭৮৯টি অনুমোদিত পদের ১৪৬৭টিই শূন্য, ৩০ শতাংশ পদ ফাঁকা) সরাসরি সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যকে সময়সীমা বেঁধে শূন্যপদ পূরণেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকার সমস্যা মোকাবিলায় বারুইপুর (দ্বিতীয় ক্যাম্পাস), সাঁতরাগাছি, বাল্টিকুরি, নিমতৌড়ি, খাতড়া এবং বারাসতে প্রস্তাবিত নতুন সংশোধনাগারগুলি কবে চালু হবে—সে নিয়েও রাজ্যকে সময়সীমা জানাতে বলেছে হাইকোর্ট।