৩ মাস… সূর্যের আলো দেখিনি, তবু নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিনি: ইন্দ্রাশিস
ইন্দ্রাশিস রায়
গোটা পৃথিবীর, গোটা সমাজের বর্তমান যে অবস্থা, তাতে আমরা জোর গলায় ভালো আছি, এমনটা বলার অবস্থায় নেই। সবাই মিলে চেঁচিয়ে উঠে দারুণ আনন্দে আছি বললেও, খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। আমরা নানা জায়গায় যাই, কাজের সূত্রে অনেকের সঙ্গে কথা বলি। বুঝতে পারি যে, এখন ভালো থাকা বা না থাকাটা শুধু আর ব্যক্তিগত উত্থান-পতনের উপর নির্ভর করে না।