বৃহস্পতিবার কলকাতায় দু’টি মিছিল, কোথায় যানজটের আশঙ্কা?
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল ১০টা নাগাদ রানি রাসমণি অ্যাভিনিউতে মিছিল হওয়ার কথা ছিল। তবে সকাল ১১ টা পর্যন্ত তা শুরু হয়নি। সেখানে ২,০০০ থেকে ২,৫০০ মানুষের জমায়েত হতে পারে বলে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল সূত্রে খবর। এ ছাড়া দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ ধর্মতলার ওয়াই চ্যানেলেও মিছিল রয়েছে। দু’টি মিছিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক ভাবে যানজটের আশঙ্কা রয়েছে। শহরের বাকি জায়গায় যান চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল।