ফেলে দেওয়া জিনিসে তিন ফুটের তারামূর্তি, নজির শিক্ষকের
এই সময়, গুসকরা: ফেলে দেওয়া জিনিসও যে শিল্পীর হাতের স্পর্শে হতে পারে অসাধারণ শিল্পকর্ম, তা দেখালেন পূর্ব বর্ধমানের গুসকরার এক শিক্ষক।
ফেলে দেওয়া কাগজ, ট্যাবলেটের স্ট্রিপ ও সুতো ব্যবহার করে মাত্র ১৫ দিনের পরিশ্রমে তৈরি করলেন তিন ফুট উচ্চতার তারা প্রতিমা। তাঁর এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। গুসকরার বাসিন্দা তপন দাস ভাতারের রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক। আসন্ন কৌশিকী অমাবস্যায় নিজের বাড়িতে মা তারার পুজো করবেন বলে ঠিক করেন তিনি। পুজোর প্রতিমা বাজার থেকে না-কিনে নিজেই তা গড়েছেন।
সেই কাজ সহজ ছিল না। এক দিকে স্কুলের দায়িত্ব, অন্য দিকে জনগণনার কাজের চাপ। সেই ব্যস্ততা সামলে প্রতিদিন রাতে দুই থেকে তিন ঘণ্টা পরিশ্রমে টানা ১৫ দিনে ধীরে ধীরে রূপ পেয়েছে তিন ফুটের মা তারা প্রতিমা। তা তৈরি করতে মূলত ব্যবহার হয়েছে ফেলে দেওয়া কাগজ,
তপন এর আগেও কাগজ দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি তৈরি করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম তুলেছেন। প্রতি বছর স্কুলে তাঁর হাতে তৈরি সরস্বতীর পুজো হয়। তিনি বলছেন, ‘ব্যস্ততার মধ্যেও নিজের হাতে কিছু তৈরি করার আনন্দই আলাদা। সেই সৃষ্টির সঙ্গে যদি পরিবেশবান্ধব ভাবনা যুক্ত করা যায়, তা হলে তৃপ্তি অনেক বেশি হয়।’