জোড়াফুল চিহ্ন মমতার নাকি ঋতব্রতর? কী হবে ১২ সেপ্টেম্বর? - 24 Ghanta Bangla News
Home

জোড়াফুল চিহ্ন মমতার নাকি ঋতব্রতর? কী হবে ১২ সেপ্টেম্বর?

Spread the love

ওই দিনই কি জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে সেটা স্থির হবে? নাকি আলোচনা আরও অনেক দূর গড়াবে? এটা এখনও স্পষ্ট নয়। তবে দুই শিবিরই নিজেদের তৃণমূল কংগ্রেস নাম এবং জোড়াফুল চিহ্নের হকদার বলে বার বার দাবি করেছে।

যেহেতু উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, তাই এখনই নাম ও দলীয় প্রতীক নিয়ে কোনও সিদ্ধান্ত হবে কিনা তা স্পষ্ট নয়। এর আগে এমন পরিস্থিতিতে অর্থাৎ দলের নাম ও প্রতীক নিয়ে বিবাদের সময়ে অন্তর্বর্তী নির্দেশ দিতে দেখা গিয়েছে কমিশনকে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোনওপক্ষ নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছে কমিশন, এমন নজিরও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *