Venice Film Festival Controversy | ভেনিসে হেনস্থার অভিযোগ বাংলাদেশের অভিনেত্রী বাঁধনের
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে হেনস্থার অভিযোগ বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। সোমবার রাতে জল ও পচা ডিম ছোড়ার অভিযোগ তুলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। ঘটনায় নিষিদ্ধ আওয়ামি লিগ ও ছাত্রলিগের কয়েকজনকে দায়ী করেছেন বাঁধন। হামলা ও হেনস্তার অভিযোগের পর নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, তিনি আপাতত সুস্থ রয়েছেন এবং ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েননি।