Devendra Fadnavis Eco Ganesh: পরিবেশবান্ধব গণপতি গড়ে বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ - 24 Ghanta Bangla News
Home

Devendra Fadnavis Eco Ganesh: পরিবেশবান্ধব গণপতি গড়ে বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

Spread the love

গণেশ চতুর্থীর প্রাক্কালে পরিবেশ রক্ষার অভিনব বার্তা। নভি মুম্বইয়ে নিজের হাতে পরিবেশবান্ধব গণপতি গড়ে তাক লাগালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আসন্ন গণেশোৎসবকে সামনে রেখে টেকসই ও দূষণমুক্ত উদযাপনের ডাক দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। নভি মুম্বইয়ের বাশিতে সিডকো এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক বিশেষ পরিবেশবান্ধব গণেশ প্রতিমা তৈরির কর্মশালায় অংশ নেন তিনি এবং রাজ্যের পরিবেশমন্ত্রী পঙ্কজা মুণ্ডে। কারিগরদের পাশাপাশি বসে মাটি দিয়ে প্রতিমা তৈরিতে হাত লাগান দুই নেতাই। রাসায়নিক রঙ ও প্লাস্টার অব প্যারিসের বদলে মাটির তৈরি প্রতিমা ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখার আর্জি জানান তাঁরা। দেখুন সেই বিশেষ মুহূর্তের ঝলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *