রেলের বড় পদক্ষেপ, উৎসবের সময় বৃদ্ধি হল স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা - 24 Ghanta Bangla News
Home

রেলের বড় পদক্ষেপ, উৎসবের সময় বৃদ্ধি হল স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা

Spread the love

বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দুই জোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেনের (Special Trains) চলাচলের সময়সীমা বাড়িয়েছে। উৎসবের মুখে যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং অতিরিক্ত…

বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দুই জোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেনের (Special Trains) চলাচলের সময়সীমা বাড়িয়েছে। উৎসবের মুখে যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং অতিরিক্ত যাত্রী ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত। কোন কোন ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে? ট্রেনগুলি হল –

  • ট্রেন নং ০৪০০৮/০৪০০৭ (আনন্দ বিহার টার্মিনাল – যোগবানী – আনন্দ বিহার টার্মিনাল) ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস এবং
  • ট্রেন নং ০৮০৪৭/০৮০৪৮ (সাঁতরাগাছি জং. – নাহরলগুন – সাঁতরাগাছি জং.) স্পেশাল ট্রেন।

জানা গিয়েছে, অতিরিক্ত রেল সংযোগ এবং অতিরিক্ত যাত্রার সুবিধা পাওয়া যাবে এই বিশেষ ট্রেনগুলির মাধ্যমে। উৎসবের মুখে যাত্রীদের নিজেদের মতো করে যাত্রা পরিকল্পনা করতে সুযোগ দেবে। বর্তমান সময়সূচি, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে এই ট্রেনগুলো।

রেলের তরফে জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৫টি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে আনন্দ বিহার টার্মিনাল–যোগবানী ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস। পাশাপাশি ফেরৎ যাত্রায়, ১১ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৫টি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে (যোগবানী – আনন্দ বিহার টার্মিনাল) ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে থাকবে ২০টি কোচ। ট্রেনটি গাজিয়াবাদ, মোরাদাবাদ, বেরেলি, শাহজাহানপুর, গোন্ডা, গোরখপুর জং., ছাপরা, হাজিপুর, বারাউনি, বেগুসরাই, খাগরিয়া, নওগাছিয়া, কাটিহার, পূর্ণিয়া জং, এবং ফোর্বসগঞ্জ-সহ অন্যান্য স্টেশনগুলির মাধ্যমে চলবে৷

১১, ১৮ ও ২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ৩টি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে (সাঁতরাগাছি জংশন – নাহরলগুন) স্পেশাল ট্রেন। ফেরৎ যাত্রায়, ১২, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আরও ৩টি অতিরিক্ত ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে (নাহরলগুন – সাঁতরাগাছি জংশন) স্পেশাল।

Advertisements


   


   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *