পাক সেনার ধর্ষণ-কক্ষের পরিবর্তে প্রতিরোধে নেমে মরে যাওয়া ভালো: নায়েলা কাদরি বালোচ
— পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত, আয়তনে পাকিস্তানের প্রায় ৪৪%। একাংশ ইরানের দখলে
— প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, ইউরেনিয়াম, কয়লা ও লোহার ভাণ্ডারে সমৃদ্ধ, যদিও পাকিস্তানের মাত্র ৫% মানুষের বসবাস
— ১৯৪৭-র ১১ অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ‘কালান্দ’ বা ‘কালাট’ নামে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিল
— ১৯৪৮-এর ২৭ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী এই অঞ্চলটি দখল করে। অবশ্য অনেক আগেই ইরান ১৯২৮-এ সেনা পাঠিয়ে পশ্চিমাংশ (ইরানের সিস্তান ও বেলুচেস্তান প্রদেশ) দখল করেছিল
— বালোচ জাতীয়তাবাদীরা এই দুই দখলদারীর বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। ২০২২-এর ২২ মার্চ গঠিত হয় ‘বালোচিস্তান নির্বাসিত সরকার’, নায়েলা কাদরি বালোচ যার প্রধানমন্ত্রী
— পাকিস্তানের জ্বালানি বালোচিস্তান থেকে মিললেও স্থানীয় বাসিন্দারা আফ্রিকার চেয়েও দরিদ্র ও বঞ্চিত। শিয়া ইরান সুন্নি বালোচদের নাগরিক অধিকারটুকুও দেয় না
— বালোচিস্তানের পাক সেনাদের নীতি ‘কিল অ্যান্ড ডাম্প’। হাজার হাজার বালোচ তরুণ, রাজনৈতিক কর্মী সেনাদের হাতে খুন ও গুম হয়েছেন