কৌশি অমাবস্যার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী
কৌশি অমাবস্যার পুণ্যতিথিতে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেবী দক্ষিণাকালী মায়ের চরণে পুজোদান করেন তিনি। পুজোর প্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যার পর থেকেই ভক্তদের ঢল নামে কালীঘাট মন্দিরে। এ দিন ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এ দিন মন্দির দর্শনের পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে সবাই ভাল থাকুক। অখণ্ড ভারত তৈরি হোক।