কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠে অগ্নি নির্বাপণ রোবট, তাজ্জব পুণ্যার্থীরাও - 24 Ghanta Bangla News
Home

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠে অগ্নি নির্বাপণ রোবট, তাজ্জব পুণ্যার্থীরাও

Spread the love

কৌশিকী অমাবস্যায় মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেখানে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সেই সঙ্গেই যাতে এই পুণ্যার্থীদের ভিড় থাকার সময়ে কোনও রকম অগ্নিকাণ্ড না ঘটে সেদিকেও নজর দিয়েছে প্রশাসন। অতিরিক্ত দমকল কর্মী মোতায়েন করার পাশপাশি নিয়ে আসা হয়েছে বিশেষ অগ্নি নির্বাপণ রোবট টেন্ডার (Robot Fire Tenders)। যেখানে দমকল কর্মীরা পৌঁছতে পারবেন না সেখানেও জলের পাইপ নিয়েই ঢুকে যাবে এই রোবট। আধিকারিকদের দাবি, কোথাও আগুন লাগলে এই রোবটের সাহায্যে তা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। বুধবার তারাপীঠে প্রদর্শিত হয় এই অগ্নি নির্বাপণ রোবট। তা দেখে অবাক হয়েছেন কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আসা পুণ্যার্থীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *