এখনই বদলি নয় শিক্ষকদের, যাঁরা সেন্সাসে যুক্ত - 24 Ghanta Bangla News
Home

এখনই বদলি নয় শিক্ষকদের, যাঁরা সেন্সাসে যুক্ত

Spread the love

এই সময়: নতুন বিতর্ক স্কুলশিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণনার কাজে যুক্ত রয়েছেন, এমন কাউকে সেন্সাসের প্রথম দফার (৩০ সেপ্টেম্বর) মধ্যে বদলি করা যাবে না। যদি ওই সময়ের মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্নও হয় তবে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীকে রিলিজ় অর্ডার দেওয়া যাবে না। এখানেই আপত্তি শিক্ষকদের একাংশের। তাঁদের বক্তব্য, স্কুলে–স্কুলে সাধারণ বদলি প্রক্রিয়া বন্ধ। এখন শুধুমাত্র পোর্টালের মাধ্যমে আপস-বদলি ও আদালতের মাধ্যমে যাঁরা আবেদন করেছেন, তাঁদের বদলিই হচ্ছে। জনগণনার কাজে যুক্ত কেউ যদি এই দুই গোত্রের মধ্যে পড়েন, তবে তাঁর বদলি আপাতত স্থগিত হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *