শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার অভিষেকের PA Sumit Roy, বিধানসভায় উল্লাস
সুমিত রায়ের গ্রেপ্তারি ঘিরে হুলস্থূল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর রক্ষাকবচ বাতিল করতেই কলকাতায় শুরু হয় গ্রেপ্তারির প্রস্তুতি। মুহূর্তের মধ্যে তৃণমূল সাংসদের বাড়ির দুয়ারে পৌঁছে যায় CID ও STF-র টিম। ঘিরে ফেলা হয় বাড়ি। অবশেষে ১২১, কালীঘাট রোডের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হলো সুমিত রায়কে। শালবনি জমি দুর্নীতি মামলাতেই গ্রেপ্তার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়।