সেনসেক্স ৬০০ পয়েন্ট, নিফটি ২৩,৫০০-এর নীচে
এ দিন সেনসেক্স প্রায় ৬০০ পয়েন্ট পড়ে ৭৪,৯৬৯-এ নেমে আসে। অন্য দিকে, নিফটি৫০ প্রায় ১৫০ পয়েন্ট পড়ে ২৩,৫০০-এর নীচে চলে যায়। এর ফলে বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট মার্কেট ক্যাপিটালাইজ়েশন প্রায় ২ লক্ষ কোটি টাকা কমেছে।
সেনসেক্সের মধ্যে ইনফোসিস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা এবং টিসিএস-এর শেয়ার প্রায় ৩ শতাংশ করে পড়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার কমেছে প্রায় ১ শতাংশ। অন্য দিকে এলঅ্যান্ডটি,সান ফার্মা এবং এনটিপিসি-র শেয়ার প্রায় ১ শতাংশ করে বেড়েছে।