অগস্টে সংক্রমণ আড়াই গুণ! আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি - 24 Ghanta Bangla News
Home

অগস্টে সংক্রমণ আড়াই গুণ! আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি

Spread the love

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যে ১ জানুয়ারি-৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১,৮০০। ৩১ অগস্ট পর্যন্ত ডেঙ্গির রিপোর্ট পজ়িটিভ এসেছিল ৪,৮৯৯ জনের। আর ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ৫,০২২ জন। অর্থাৎ, গত এক মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩,২০০ জনেরও বেশি। যা থেকেই স্পষ্ট, রাজ্যে বাড়ছে ডেঙ্গি। মঙ্গলবারও বৃষ্টি হয়েছে, তাতে আর্দ্রতা বেড়েছে। পতঙ্গবিদদের আশঙ্কা, এমন পরিবেশে আগামী দিনে মশাবাহিত রোগ বাড়বে। নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *