Suvendu Adhikari on Jadavpur: ‘কাল ঐতিহাসিক বিল আসতে চলেছে’, যাদবপুরে বলে গেলেন শুভেন্দু | Suvendu Adhikari says new historic bill to be tabled in Assembly on Thursday
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কাছে গিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে এসেছেন, দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সেই মঞ্চ থেকেই নতুন বিলের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলেজ সংক্রান্ত বিলের কথা উল্লেখ করেছেন তিনি।
শুভেন্দু বলেন, “উচ্চশিক্ষা দফতর যা করছে, তা এখন বলব না। কাল বিধানসভায় বলব। কাল ঐতিহাসিক বিল আসতে চলেছে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। ট্রান্সফারের নীতি চালু করছে সরকার। আমি বলেছি, আমাকে ১০-১৫ মিনিট কথা বলার সময় দিতে হবে।”
সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করা হবে। একইসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের আওতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের অধীনে নিয়ে আসা হবে। এতদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ছিল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে। ২০০৭ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয় আলিয়া বিশ্ববিদ্যালয় আইন। ২০০৮ সালের ৫ই এপ্রিল থেকে তা কার্যকর হয়।