Food Safety Action in Kolkata | কলকাতায় ৪০টি রেস্তোরাঁ-মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
কলকাতাজুড়ে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে বড়সড় পদক্ষেপ। রেস্তোরাঁ, মিষ্টির দোকান-সহ মোট ৪০টি প্রতিষ্ঠানের ফুড লাইসেন্স সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রায় সাতদিন ধরে চলা অভিযানে একাধিক প্রতিষ্ঠান থেকে উদ্ধার হয়েছে পচা মাছ, পচা মাংস, ছত্রাক ধরা খাবার এবং অন্যান্য অনিয়মের অভিযোগ। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির নাম দেখুন প্রতিবেদনে।