সিইও-চেয়ারে বসেই কড়াকড়ি জিতেন্দ্রর, বড় সিদ্ধান্ত রামমন্দিরে
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে অযোধ্যার ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে’র সিইও বা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাজ শুরু করলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র৷ পহেলগাম জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনার পরিচালিত ‘অপারেশন সিঁদুর’–এর সময়ে ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে থাকা এয়ার মার্শাল জিতেন্দ্র ট্রাস্টের সিইও পদে বসেই বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন৷