রাত পোহালেই খারাপ হবে আবহাওয়া, জেলা ধরে কী কী পূর্বাভাস?
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত: দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাসও রয়েছে।
১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে।
১২ থেকে ১৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আলাদা করে কোনও জেলার কথা বলা হয়নি।