ভারতে কখন, কীভাবে দেখবেন লাইভস্ট্রিম? কী কী চমক থাকবে?
নয়াদিল্লি: প্রযুক্তি দুনিয়ায় এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী থাকতে চলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল (Apple)। প্রায় দেড় দশক ধরে সফলভাবে কোম্পানি পরিচালনার পর টিম কুকের যুগ…
নয়াদিল্লি: প্রযুক্তি দুনিয়ায় এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী থাকতে চলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল (Apple)। প্রায় দেড় দশক ধরে সফলভাবে কোম্পানি পরিচালনার পর টিম কুকের যুগ শেষ হয়েছে। নতুন সিইও (CEO) হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন টার্নাসের (John Ternus) পরিচালনায় আজ অ্যাপল পার্কের কুপারটিনোয় অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ (Surprise and Shine) মেগা ইভেন্ট। ব্লুমবার্গ সূত্রে খবর, আজকের এই কি-নোট শো-তে সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স ছাড়াও অ্যাপলের প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা আইফোন লঞ্চ করা হতে পারে।
ভারতীয় সময় অনুযায়ী আজ রাত ১০:৩০টায় (প্যাসিফিক সময় সকাল ১০টায়) এই বিশেষ অনুষ্ঠান শুরু হবে। অ্যাপলপ্রেমীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (Apple.com), অ্যাপল টিভি (Apple TV) অ্যাপ এবং তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ইভেন্টের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন।
কী কী চমক থাকতে পারে আইফোন ১৮ প্রো সিরিজে?
প্রত্যাশা অনুযায়ী, আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ডিজাইনের দিক থেকে বড় কোনো পরিবর্তন না এলেও ইন্টারনাল স্পেসিফিকেশনে থাকছে চমক। এই ফোনগুলিতে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ফোনের অন্যতম আকর্ষণ হতে পারে এর ছোট আকৃতির ‘ডায়নামিক আইল্যান্ড’ এবং উন্নত ৪৮ মেগাপিক্সেলের সেন্সরযুক্ত ক্যামেরা সিস্টেম। এছাড়া প্রো ম্যাক্স মডেলে পরিবর্তনশীল অ্যাপারচার (variable aperture) এবং অসাধারণ জুম ক্ষমতা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হতে পারে ২ ন্যানোমিটার প্রসেসে তৈরি সংস্থার নিজস্ব এ২০ প্রো (A20 Pro) চিপ। ব্যাটারির দিক থেকেও প্রো ম্যাক্স মডেলে প্রায় ৫,৫০০mAh ব্যাটারি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন
আজকের ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষন হতে চলেছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি (যা ‘আইফোন আল্ট্রা’ বা ‘আইফোন ফোল্ড’ নামে বাজারে আসতে পারে)। বইয়ের মতো ভাঁজ করা এই ডিভাইসটির বাইরে প্রায় ৫.৫ ইঞ্চির এবং ভেতরে ৭.৮ ইঞ্চির বড় ওএলইডি (OLED) ডিসপ্লে থাকতে পারে, যা ১২০Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। শক্তিশালী এ২০ প্রো চিপ এবং ১২GB র্যামযুক্ত এই প্রিমিয়াম ফোল্ডেবল ফোনটির দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে বেশ চড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Advertisements
নতুন সিইও জন টার্নাসের হাত ধরে অ্যাপল ভবিষ্যৎ প্রযুক্তির দুনিয়ায় কতটা আধিপত্য বিস্তার করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় গোটা বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা