বাঘের থাবায় থামল জীবন, অঙ্গদানে বাঁচবে ২ প্রাণ - 24 Ghanta Bangla News
Home

বাঘের থাবায় থামল জীবন, অঙ্গদানে বাঁচবে ২ প্রাণ

Spread the love

মৃতের বৌদি আসিয়া বিবি মোল্লা বলেন, ‘বিষয়টি বোঝার পরে আমরা অঙ্গদান নিয়ে আপত্তি করিনি। দেওরের অঙ্গ অন্যের শরীরে বেঁচে থাকবে, এটাই বড় কথা।’ একই সুরে আজিতের দাদা সামির মোল্লা বলেন, ‘আমরা পরিবারের সকলে মিলেই সিদ্ধান্ত নিই, ওর অঙ্গদানের ব্যাপারে। অন্যের শরীরে আমার ভাই বেঁচে থাকবে, এ–ও কি কম কথা!’ এই অঙ্গদানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, ‘আজকের দিনে প্রত্যন্ত মৈপীঠের আজিত মোল্লার মতো প্রান্তিক পরিবার তাঁদের নানা রকম সংস্কার থাকা সত্ত্বেও যে ভূমিকা নিয়েছেন, সত্যিই তাঁদের কুর্নিশ জানাই।’

যদিও রাত পর্যন্ত আজিতের শরীর থেকে অঙ্গ আহরণ (রিট্রিভাল) করা হয়নি, চিহ্নিত করা হয়নি গ্রহীতাদেরও। সেই সম্ভাবনা রয়েছে আজ, বুধবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *