প্রেমের কথা জানাতে লজ্জা পান বহু মহিলা, কিন্তু সইফের ক্ষেত্রে ধারণা বদলে দিয়েছিলেন করিনা
বলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল সইফ আলি খান এবং করিনা কাপুর খান। ২০০৮ সালে ‘তশন’ ছবির শুটিং চলাকালীন তাঁদের প্রেমের সূচনা। তবে এক সাক্ষাৎকারে করিনা নিজেই স্বীকার করেছেন যে, সইফ নন, সম্পর্ক শুরু করার প্রথম পদক্ষেপটি তিনিই নিয়েছিলেন। করিনা জানান, এমনিতে ছোটে নবাব অত্যন্ত শান্ত, সংযত। কিন্তু তাঁর মুখে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে সইফের মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছিল! তবে করিনার এই সাহসী পদক্ষেপই শেষ পর্যন্ত তাঁদের দাম্পত্যের সূচনা করে। তবে একবিংশ শতাব্দীতেও আমাদের চারপাশে এমন অনেক মহিলা রয়েছেন, যাঁরা সম্পর্কের প্রথম প্রস্তাব জানাতে সঙ্কোচ বোধ করেন। এর নেপথ্য কারণ কি যুগের পর যুগ ধরে চলে আসা সোশ্যাল ট্যাবু নাকি প্রত্যাখ্যাত হওয়ার ভয়, কী বলছেন মনোবিদরা?