ট্রাঙ্কুলাইজ করার পরেই মৃত্যু মানুষখেকো বাঘিনির, লেপার্ডের হানাতেও মৃত্যুর নাবালকের
এক দিনে দু’জনকে হত্যা করেছিল একটি বাঘিনি। মানুষখেকো ওই বাঘিনির আতঙ্কে সিঁটিয়েছিলেন এলাকার লোকজন। তাঁদের আতঙ্কমুক্ত করে ওই বাঘিনিকে ট্রাঙ্কুলাইজ করে নিয়ে যান বন দপ্তরের আধিকারিকরা। ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয়েছে ওই বাঘিনির। মহারাষ্ট্রের এই ঘটনার পাশাপাশি আতঙ্ক দেখা দিয়েছে উত্তরপ্রদেশের বাহারাইচ জেলায়। সেখানে ফের লেপার্ডের হামলা। ওই হামলায় মৃত্যু হয়েছে এক নাবালকের।