জয়েন্টে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
এই সময়: ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে ডি–সেন্ট্রালাইজ়ড কাউন্সেলিংয়ের প্রথম ধাপে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, সব দিক বিবেচনা করেই রেজিস্ট্রেশনের সময় আজ, বুধবার সন্ধে ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বোর্ডের তরফে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ইচ্ছুক ছাত্রছাত্রীদের এই বর্ধিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন পর্ব শেষ করতে হবে। তবে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হলেও সংশোধিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট কিছু সময় বাদ দিলে কাউন্সেলিংয়ের বাকি সমস্ত কার্যক্রমের পূর্ব নির্ধারিত তারিখ ও সময় অপরিবর্তিত থাকছে।