কবে থেকে সুপার সিক্স শুরু করছে মোহনবাগান ? - 24 Ghanta Bangla News
Home

কবে থেকে সুপার সিক্স শুরু করছে মোহনবাগান ?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে জমজমাট কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। জয়ের মধ্য দিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু করলেও পরবর্তীতে ক্যালকাটা কাস্টমসের পাশাপাশি ভবানীপুরের মতো…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে জমজমাট কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। জয়ের মধ্য দিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু করলেও পরবর্তীতে ক্যালকাটা কাস্টমসের পাশাপাশি ভবানীপুরের মতো দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে মোহনবাগান (MohunBagan) সুপার জায়ান্ট। স্বাভাবিকভাবেই যা প্রভাব ফেলে পয়েন্ট টেবিলে।

তবুও পরবর্তীতে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ-মেরুনের। গত সোমবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট আসেনি। সম্পূর্ণ সময়ের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই শিবির।

Read More: কবে থেকে শুরু হচ্ছে আইএসএল ? চূড়ান্ত হল দিনক্ষণ

তবে অনায়াসেই সুপার সিক্স নিশ্চিত করে মেরিনার্সরা। শেষ পর্যন্ত ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্ৰুপ টেবিলের তৃতীয় স্থানে থেকেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে স্থান করেছে বাস্তব রায়ের ছেলেরা। এবার সুপার সিক্সের লড়াই। মঙ্গলবার বিকেলেই বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে প্রকাশিত হয়েছে সুপার সিক্সের ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ১০ই সেপ্টেম্বর প্রথম ম্যাচে নামবে সবুজ-মেরুন। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কোল ইন্ডিয়া। তারপর ঠিক দুই দিনের বিশ্রামের পর ১৩ই সেপ্টেম্বর পরবর্তী ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

Advertisements


   


   

Read More: যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর

টানা দুইটি ম্যাচ নিজেদের ক্লাবের মাঠে খেললেও তৃতীয় ম্যাচ খেলতে হবে বারাসত স্টেডিয়ামে। ১৭ই সেপ্টেম্বর শেষ ম্যাচে দল খেলতে নামবে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। যতদূর জানা গিয়েছে বিকেল তিনটে থেকেই আয়োজিত হতে পারে প্রত্যেকটি ফুটবল ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *