ফরাক্কায় বিপদসীমার উপরে গঙ্গা, বাড়ছে ভাঙনের ভয় - 24 Ghanta Bangla News
Home

ফরাক্কায় বিপদসীমার উপরে গঙ্গা, বাড়ছে ভাঙনের ভয়

Spread the love

ভাঙন নিয়ে আশঙ্কা বাড়ছে:

জল বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙনের আশঙ্কাও বাড়ছে রাজ্য়ে (Bengal News)। ফরাক্কার বেনিয়াগ্রাম-সহ একাধিক নিচু এলাকায় জল ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়েরা। স্থানীয় বাসিন্দা ছোটন ঘোষ বলেন, ‘জল বিপদসীমার উপর দিয়েই বইছে। প্রশাসনকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও সক্রিয় দেখা যাচ্ছে। তবে গঙ্গাপাড়ের বাসিন্দাদের ভয় থেকেই যাচ্ছে।’

২০১৯ সালের গঙ্গাভাঙনে ফরাক্কার হোসেনপুর থেকে সর্বস্ব হারিয়ে সরকারি খাস জমিতে আশ্রয় নিয়েছেন কার্তিক মণ্ডল। তাঁর কথায়, ‘২০১৯ সালে গঙ্গায় সব ভেসে গিয়েছিল। কিছুই বাঁচাতে পারিনি। সেই ভয় এখনও রয়েছে। এখন আবার জল বাড়ছে। তার উপর সরকারি জায়গা থেকেও তুলে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। জল আরও বাড়লে মেলার মাঠ ও আশপাশের রাস্তায় জল উঠে যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *