এশিয়াডে গেরুয়া ছেড়ে নীল ফিরছে ভারতের জার্সিতে - 24 Ghanta Bangla News
Home

এশিয়াডে গেরুয়া ছেড়ে নীল ফিরছে ভারতের জার্সিতে

Spread the love

সামনেই এশিয়ান গেমস। জাপানের আইচি–নাগোয়ায় এই গেমসে ভারতের হকি টিম কিন্তু আর গেরুয়া নয়, ফিরছে তাদের পুরোনো নীল জার্সিতেই। মঙ্গলবার হকি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাদের কাছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন জানতে চেয়েছিল, গেমসে হকি টিম কী রংয়ের জার্সিতে খেলবে। তাতে হকি ইন্ডিয়ার জবাব, ‘টিমের ফার্স্ট জার্সির রং হবে নীল। দ্বিতীয় সেট হবে গেরুয়া রংয়ের।’ অলিম্পিক, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে প্রত্যেক খেলার জার্সি দেওয়ার দায়িত্ব আইওএ–র। গেমস ধরে একটা নির্দিষ্ট নক্সায় তৈরি হয় ওই জার্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *