রেলগেট বন্ধ থাকায় হাসপাতালে যেতে দেরি! মৃত্যু যুবকের - 24 Ghanta Bangla News
Home

রেলগেট বন্ধ থাকায় হাসপাতালে যেতে দেরি! মৃত্যু যুবকের

Spread the love

এই সময়, রায়গঞ্জ: জমিতে কাজ করার সময়ে বজ্রপাতে আহত হন দুই যুবক। তাঁদের অ্যাম্বুল্যান্স করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে আসার সময়ে রেলগেট পড়ে যায়। এর ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অ্যাম্বুল্যান্সটিকে। বাধ্য হয়ে আহতদের অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে ঘাড়ে করে রেললাইন পার করিয়ে টোটোতে ওঠানো হয়। সেখান থেকে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শীত গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকায়। মৃত যুবকের নাম রুহুল আমিন (২৮) এবং গুরুতর আহত যুবকের নাম আবদুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *