ফের বৃৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
FAQ
১. বর্ষা কি বিদায়ের পথে?
উত্তর: হ্যাঁ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায়ের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে।
২. মঙ্গলবার দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে?
উত্তর: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
৩. মঙ্গলবার কলকাতার আকাশ কেমন থাকবে?
উত্তর: কলকাতার আকাশ মোটের উপর মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
৪. কয়েক দিনের বৃষ্টির পর কি ফের গরম বাড়বে?
উত্তর: আপাতত রোদের দাপট দেখা গেলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখনই প্যাচেপ্যাচে গরম স্থায়ী ভাবে ফিরছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।