Restaurant License Cancelled: আরসালান, নিজাম, সিমলা বিরিয়ানির মতো ৫০ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল | 50 Restaurant’s License Cancelled in West Bengal including some popular restaurants
কলকাতা: রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা অভিযান চালাচ্ছে খাদ্য দফতর। ছোট দোকান থেকে, জনপ্রিয় রেস্তোরাঁ, নজরদারি থেকে বাদ পড়ছে না কোনওকিছুই। কোথাও মিলেছে পচা মাংস, কোথাও মিলেছে খাবারে মেশানো হচ্ছিল বিষ রং। তাই পুজোর আগে বড় পদক্ষেপ করা হল। বাতিল হল ৫০টি রেস্তোরাঁর লাইসেন্স। কলকাতার পুর কমিশনারের কাছে জমা পড়ল রিপোর্ট।
তালিকায় একাধিক জনপ্রিয় রেস্তোরাঁ
আগেই খাদ্য দফতরের তরফ থেকে পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল। বেশ কিছু রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়, একাধিক হোটেলের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, পচা খাবার, রাসায়নিক ব্যবহার করার অভিযোগ উঠেছে হোটেলগুলির বিরুদ্ধে। এবার সেই তালিকা জমা পড়ল কলকাতা পুরসভায়। এর আগে বারবিকিউ নেশন, চিনা পাড়ার বিগ বস সহ একাধিক নামী রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
তালিকায় রয়েছে নাগেরবাজারের আরসালান, বাইপাসের ধারের সিমলা বিরিয়ানি, কলকাতা পুরনিগমের পােশে অবস্থিত নিজামের মতো রেস্তোরাঁ। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছেন পুরকর্তারা।
এতদিন
সবিস্তারে আসছে…