Loud phone alarm risks: সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতেই কি বুক ধড়ফড় করে? ভেতরে ভেতরে কী ঘটছে শরীরে? | Waking Up to Loud Smartphone Alarms: Research on Sleep Inertia and Heart Health Risks
গভীর ঘুম থেকে ওঠার পর মস্তিষ্কের পুরোপুরি সজাগ হতে বেশ কিছুটা সময় লাগে, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘স্লিপ ইনার্শিয়া’ বলে। অস্ট্রেলিয়ার আরএমআইটি (RMIT) বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, হঠাৎ তীব্র কর্কশ অ্যালার্ম বাজলে মানুষের শরীর সরাসরি আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং সতর্ক হয়ে ওঠে। এতে মস্তিষ্কে এক ধরনের আকস্মিক ধাক্কা তৈরি হয়, যা স্নায়ুকে অত্যন্ত উত্তেজিত করে তোলে।