বারুইপুরের উদ্দেশে রওনা তৃণমূলের প্রতিনিধি দলের - 24 Ghanta Bangla News
Home

বারুইপুরের উদ্দেশে রওনা তৃণমূলের প্রতিনিধি দলের

Spread the love

কলকাতা: বারুইপুরে নাবালিকাকে পাশবিক অত্যাচার এবং (Trinamool)হত্যাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। বারুইপুরে যাওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তার আগেই রবিবার রাত থেকেই…

trinamool-baruipur-visit

কলকাতা: বারুইপুরে নাবালিকাকে পাশবিক অত্যাচার এবং (Trinamool)হত্যাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। বারুইপুরে যাওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তার আগেই রবিবার রাত থেকেই মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। সোমবারের সকালে তৃণমূলের প্রতিনিধি দল রওনা দিয়েছে বারুইপুরের উদ্দেশ্যে। দোলা সেন থেকে শুরু করে বিমান বন্দোপাধ্যায়ের মত প্রতিনিধিদের দেখা গিয়েছে বারুইপুরের উদ্দেশ্যে পাড়ি দিতে।

রবিবার দুপুর থেকেই বারুইপুরে চলছে বিক্ষোভ। পাশবিক শারীরিক অত্যাচারে খুন হয়ে যাওয়া নাবালিকার দেহ মিলেছিল স্থানীয় একটি পুকুর থেকে। বস্তা বন্দি সেই দেহ ঘিরে চলতে থাকে বিক্ষোভ রাস্তা এবং রেল অবরোধ। অবশ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নাবালিকার বাবার সঙ্গে এবং প্রতিশ্রুতি দেন হত্যাকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার।

আরও দেখুনঃ বারুইপুর কাণ্ড: মমতা কি যেতে পারবেন? ঘিরে ফেলা হল বাড়ি, ধর্ষণ-খুনে ধৃত ৩

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শনিবার নাবালিকাকে অনেক্ষন খুঁজে পাওয়া না গেলে পুলিশের কাছে অভিযোগ জানাতে যাওয়া হয়। কিন্তু অভিযোগ করা সত্ত্বেও নিষ্ক্রিয় থাকে পুলিশ। এমনকি তারা অভিযোগ করেছেন অভিযুক্তরা প্রত্যেকেই আরএসএস এবং বিজেপি কর্মী এবং সেই জন্যই তড়িঘড়ি ব্যবস্থা নেয়নি পুলিশ। তদন্ত চলাকালীন স্থানীয় বাসিন্দারা ইন্দ্রজিৎ তাঁতি (২৬) নামে এক সন্দেহভাজনকে ধরে গণধোলাই দেন।

আরও দেখুনঃ ‘সংবাদমাধ্যম চুপ কেন-মোমবাতি মিছিলের কভারেজ হবে তো?’ বারুইপুর কাণ্ডে প্রশ্ন কুনালের

গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য এক সন্দেহভাজনকে স্থানীয়রাই আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ আরও একজনকে গ্রেফতার করে। ৫ জুলাই বিকেল পর্যন্ত এই ঘটনায় মোট দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার বারুইপুরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা। কিন্তু বিকেল থেকেই তার কালীঘাটের বাড়ি ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। সোমবার সকাল হতেই ঘেরাও কিছুটা শিথিল হয়েছে এবং তৃণমূলের প্রতিনিধি দল বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

আরও দেখুনঃ দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে রাজগঞ্জে BSF র হাতে বেড়া দেওয়ার জমি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *