Jalpaiguri School: পিছন থেকে ছাত্রদের সজোরে ধাক্কা, মাটিতে আছড়ে পড়ে রক্তাক্ত হেড স্যার, স্কুলের মধ্যে ভয়াবহ ছবি | Jalpaiguri school clash over mid day meal, attack on Head sir by students
প্রধান শিক্ষককে ধাক্কাImage Credit: TV9 Bangla
জলপাইগুড়ি: সামনে ছুটছেন হেড স্যার। পিছনে ছুটছে স্কুলেরই একদল ছাত্র। তারপর পিছন থেকে সজোরে ধাক্কা। সোজা মাটিতে আছড়ে পড়লেন প্রধান শিক্ষক। কয়েকদিন শিক্ষক কোনও ক্রমে দৌড়ে গিয়ে তাঁকে টেনে তুলছেন। ততক্ষণে প্রধান শিক্ষকের মাথা থেকে রক্ত পড়ছে। জলপাইগুড়ির স্কুলের এই দৃশ্য কার্যত পরিবেশ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। স্কুলে কী এমন ঘটল যে প্রধান শিক্ষককে এভাবে মার খেতে হল!
মঙ্গলবার দুপুরের ঘটনা। শিক্ষক দিবসের বিশেষ খাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়ি জেলা স্কুলে। প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। স্কুলের পরিস্থিতি এদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ছাত্রদের একাংশ। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে মুখ খোলেননি প্রধান শিক্ষক।
অভিযোগ, প্রধান শিক্ষকের মারে আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। পাল্টা ছাত্রদের মারধর করে ছাত্ররা। ছাত্রদের মারে মাথা ফাটল প্রধান শিক্ষকের। স্কুলেও ভাঙচুর চলে বেশ কিছুক্ষণ ধরে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কীভাবে এমনটা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না স্কুলের শিক্ষকরাও।