Cafu in Kolkata । ‘আমার শহর আমার মানুষ’-এ শিশুদের হাতে ফুটবল তুলে দিলেন ব্রাজ়িলের কিংবদন্তি - 24 Ghanta Bangla News
Home

Cafu in Kolkata । ‘আমার শহর আমার মানুষ’-এ শিশুদের হাতে ফুটবল তুলে দিলেন ব্রাজ়িলের কিংবদন্তি

Spread the love

সামনেই ভারত-ব্রাজ়িল FIFA Friendly Match। তার আগেই কলকাতায় বড় চমক—শহরে এলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজ়িলের অধিনায়ক তথা কিংবদন্তি ফুটবলার কাফু। রাজ্য সরকারের ‘আমার শহর আমার মানুষ’ উদ্যোগে অংশ নেন তিনি। অনুষ্ঠানের গুডউইল পার্টনার ছিল ‘এই সময়’। প্রান্তিক পরিবারের কচিকাঁচাদের হাতে ফুটবল তুলে দেন কাফু। খুদে ফুটবলপ্রেমীদের সঙ্গে ছবি তোলেন, ফুটবলে অটোগ্রাফ দেন এবং জার্সিতেও সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কাফুকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ‘এই সময়’-এর এগজ়িকিউটিভ এডিটর হীরক বন্দ্যোপাধ্যায়। কাফুর কলকাতা সফরের বিশেষ মুহূর্ত, ফুটবলপ্রেমীদের উন্মাদনা এবং অনুষ্ঠানের সম্পূর্ণ প্রতিবেদন দেখুন Ei Samay Live-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *