Bageshwar Baba complaint: বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার থানায় দায়ের অভিযোগ! | Bageshwar Baba Faces Complaint Over Remarks on Bengali Community and Non Vegetarian Food During Durga Puja - 24 Ghanta Bangla News
Home

Bageshwar Baba complaint: বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার থানায় দায়ের অভিযোগ! | Bageshwar Baba Faces Complaint Over Remarks on Bengali Community and Non Vegetarian Food During Durga Puja

Spread the love

কলকাতা:  বাঙালি জাতি ও দুর্গাপুজোয় আমিষ খাওয়া বিতর্কে ধর্মগুরু বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজ বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত ভবানীপুর থানায়  মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়।

অভিযোগে জানানো হয়, সম্প্রতি লিলুয়ার একটি অনুষ্ঠানে দুর্গাপুজো ও বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন বাগেশ্বর বাবা। কংগ্রেসের দাবি, এই ধরনের বক্তব্য সমগ্র বাঙালি সমাজ ও সর্বজনীন দুর্গাপূজার পবিত্র আবেগে চরম আঘাত করেছে। সমাজে ধর্মীয় বিভেদ ও অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজু করে প্রশাসনিক পদক্ষেপ ও গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস

যদিও বাগেশ্বর বাবার এহেন মন্তব্যের আগেই তার বিরোধিতা করেছিলন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বাঙালি নবমীতে পাঁঠার মাংস খায়। শমীকের কথায়, “কেউ যদি নিজেকে বিবেকানন্দের ওপরে মনে করতে শুরু করে, তাহলে সমস্যা।” শমীককে সমর্থন করেই এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “কে কী বাইরে থেকে এসে বলল সেটা নিয়ে বাঙালিকে ভাবতে হবে না। আমি নিজে মাংস খেতে ভালোবাসি। বাঙালি যেটা মনে করবে সেই অনুযায়ী পালন হবে। এই বক্তব্যগুলি নিয়ে বেশি ভাবার দরকার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *