বাংলাদেশে ফেরার উদ্যোগ নিতেই হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু - 24 Ghanta Bangla News
Home

বাংলাদেশে ফেরার উদ্যোগ নিতেই হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু

Spread the love

জুলাই হত্যাকাণ্ডের মামলায় আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এরই পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে ওই আদালত। সেই নির্দেশ মেনেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার এই কথা জানিয়েছেন তিনি।

তাঁর দাবি,সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টি আইনেই উল্লেখ আছে। সেই বিধি এবং নির্দেশ মেনেই পুরো কাজ করা হবে। কীভাবে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং কারা সেই কাজ করবে সে বিষয়ে আইনি প্রক্রিয়া ঠিক করতে কাজ চলছে। এই ক্ষেত্রে আদালতে আপিল করার যে আইনি সুযোগ ছিল তা হারিয়েছেন শেখ হাসিনা বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *